বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 05, 2024

মেহেরপুর নিউজ:

ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ছাত্র জনতার গণ বিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহীদ শামসুদ্দোহা নগর উদ্যানে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মুফতি ইমরান হোসাইন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা খাদেমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক, সাবেক সহ-সভাপতি হযরত মাওলানা মুফতি শাহ আলম, মুজিবনগর উপজেলা সহ-সভাপতি মাওলানা মিনারুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম, ইসলামী যুব আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সভাপতি আশরাফ শাহজাহান প্রমুখ।