খেলাধুলা

মেহেরপুরে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে টেকনিক্যাল স্কুল জয়ী

By মেহেরপুর নিউজ

January 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জানুয়ারী: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও বিসিবি’র সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট লিগে নাজমূল হুদা ও সাগর কুমারের বিধ্বংসী বোলিংএ মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বিশাল ব্যবধানে জয় লাভ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ৮ উইকেটে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর  মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে উজুলপুর  মাধ্যমিক বিদ্যালয় ১২ ওভারে ৫ বলে মাত্র ৪৭ রান করে সবাই আউট হয়ে যায়। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দলের পক্ষে নাজমূল হুদা ও সাগর কুমার ৩ টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ১৪ ওভার ৫ বলে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়।