মেহেরপুর নিউজ, ১৪ মার্চ: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ রাজিব আহামেদ নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
বুধবার বিকালে শহরের পশু হাসপাতালের কাছে থেকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইন এ অভিযানের নেতৃত্বে দেন। আটক রাজিব আহামেদ একই এলাকার সোহরাব হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আট করা হয়। এসময় তার কাছে থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।