বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

August 29, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সমবায় সমিতি কার্যালয়ের উদ্যোগে ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা সমবায় কার্যালয় মিলনায়তনে মেহেরপুর জেলা সমাজসেবা কর্মকর্তা প্রভাস চন্দ্র বালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম । অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার।