বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ই- নথি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 13, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মন্ত্রিপরিষদ বিভাগ এ টু আই এর এসপায়ার টু ইনোভেট প্রোগ্রামের আওতায় জেলা পর্যায়ের অফিস সমূহের ই- নথি বাস্তবায়ন বিষয়ক ২য় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আই সি টি কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান। বক্তব্য রাখেন আরডিসি ও সহকারি কমিশনার এম এম আরাফাত হোসেন।