বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ই-নথি রিফ্রেশার্স বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

By মেহেরপুর নিউজ

June 12, 2019

মেহেরপুর নিউজ, ১২ জুন : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ই-নথি রিফ্রেশার্স (সঞ্জীবনী) বিষয়ক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, এনডিসি রাকিবুল হাসান প্রমুখ।