বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ই-নথি সিষ্টেমের উপর কর্মশালার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 16, 2017

মেহেরপুর নিউজ, ১৬ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় দুই দিন ব্যাপি ই-নথি সিষ্টেমের উপর কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এটুআই প্রোগ্রামের সহকারী কমিশনার মোস্তফা জাভেদ, সহযোগী প্রোগ্রাম কর্মকর্তা ওয়ায়েদুল ইসলাম।