বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

By Meherpur News

May 26, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন, বারাদী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর শ্যামপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন ইউনিয়নে চলমান ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত ছিলেন।