মেহেরপুর নিউজঃ নির্বাচনী এলাকাভিত্তিক প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার হতে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে অসহায়, গরীব ও দুস্থ জনগণের মাঝে শাড়ি বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ শাড়ি বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা তাজ উদ্দিন খান।
এসময় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, আমঝুপি ইউনিয়ন আমির জাবরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।