বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ঈদের নামাজ ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময়

By মেহেরপুর নিউজ

September 10, 2016

মেহেরপুর নিউজ, ১০ সেপ্টেম্বর: মেহেরপুর সদর থানার উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদের নামাজ ও এলাকার আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহামারুজ্জামান, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান, ডিআই ওয়ান সোলাইমান আলী, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বিশ্বাস বাবলু। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আল মামুন, ইউপি সদস্য সানোয়ার হোসেন প্রমুখ।