শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে উদিচীর নাটক “মরা” মঞ্চায়ন

By মেহেরপুর নিউজ

February 26, 2010

বিনোদন ডেস্ক মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদিচী শিল্পীগোষ্টীর উদ্দ্যেগে আলোচনা সভা, গীতি আলেখ্য ও নাটক এর আয়োজন করা হয়। ডাঃ পরিমল সরকারের গ্রন্থনায় আমি আমার ভালবাসার কথা বলছি গীতি আলোখ্য ও শুভকংর রচিত শ্বাশ্বত নিপ্পনের নির্দেশনায় নাটক “মরা” মঞ্চায়ন করা হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নিপ্পন, সেলিম, সাজেদুর রহমান, উত্তম, মাহাফুজ এবং সংগীত পরিবেশন করেন তুলি, তাপসি, মিতা, পাপিয়া, সুমন, মোহন প্রমুখ।