বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক জাহিদ হাসান। ৫ দিনের প্রশিক্ষণের মোট ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছে।