মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড,ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম,লতিফোন নেছা লতা,শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,আফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আনারুল ইসলাম, শাহজামান প্রমূখ