বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

By Meherpur News

May 21, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর আগে সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, মনজুয়ারা প্রমুখ উপস্থিত ছিলেন।