মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ে ২ দিন ব্যাপি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ জামান। এতে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সহকারি শিক্ষা অফিসার হোসনে মোবারক প্রমুখ।