মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যেগে শুক্রবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যলয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা পর্য়ায়ে ৪৪তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহিনুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড.মারুফ আহাম্মেদ বিজন। বিশেষ অতিথি ছিলেন সদর
উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুব-উল-আলম, রোমানা আহাম্মেদ রোমা, প্রকৌশলী জিয়াউর রহমান খান, অব শিক্ষক সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার হোসনে মোবারক, সহকারী শিক্ষক মোস্তফা কামাল। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।