মেহেরপুর নিউজ:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের উদ্যোগে সহশিক্ষা কার্যক্রমের আওতায় সদর উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিন, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, আমঝুপি দাখিল মাদ্রাসার উপাধাক্ষ শরিফ উদ্দিন, জেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগ, ইউনিট লেভেল অফিসার মুক্তার হোসেন, যুব প্রধান খন্দকার বদরুদ্দোজা প্রমূখ।