বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে উমরাহ হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 04, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে উমরাহ হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর হাজী গোলাম কাউসার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। হজ্জ ও ওমরা পালনের বিশ্বস্ত মেহেরপুর হজ্ব কাফেলার আয়োজন এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় হজ্বব্রত পালনের জন্যে পবিত্র মক্কা ও মদিনা নগরীতে গমোন্নছুক আল্লাহ মেহমানদের মোঃ মাসুদুর রহমান পরিচালনায়  প্রশিক্ষন প্রদান করেন মেহেরপুর জামিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি হাফিজুর রহমান মেহেরপুরী।