বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু

By মেহেরপুর নিউজ

June 30, 2024

মেহেরপুর নিউজ:

সারা দেশের ন্যায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার সকাল ১০ টায় জেলার ৭ টি কেন্দ্রে এইচএসসি। ৪টি কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল)। দুটি কেন্দ্রে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) এবং একটি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মেহেরপুর জেলা ২২ টি কলেজ থেকে এবার ৪ হাজার ৪১৩ এইচএসসি পরীক্ষার্থী। ১১ টি কলেজ থেকে ১০৬৮ জন এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) দুটি কেন্দ্র এইচএসসি থেকে ২৮৪ জন এইচএসসি (ভোকেশনাল) এবং ৬টি মাদ্রাসা থেকে ১৪০ জন আলিম পরীক্ষায় অংশগ্রহণ করছে।

জানা গেছে এইচএসসি পরীক্ষায় মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্রে মেহেরপুর সরকারি মহিলা কলেজের ৭৭৭ জন, মেহেরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৬৩৫ জনের মধ্যে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের ৪২২ জন, এ আরবি কলেজের ১২৫ জন, জাদুখালী স্কুল এন্ড কলেজের ৮৮ জন শিক্ষার্থী রয়েছে। ছহিউদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে ৫৭৬ পরীক্ষার্থীর মধ্যে মেহেরপুর সরকারি কলেজের ৫৩৮ জন, কুতুবপুর স্কুল এন্ড কলেজের ৩৮ জন রয়েছে।

গাংনী সরকারি ডিগ্রী কলেজে মোট ৫৯৯ জনের মধ্যে গাংনী মহিলা ডিগ্রী কলেজের ২৭৬ জন, সন্ধানী স্কুল এন্ড কলেজের ৯৯ জন, বিএন কলেজের ২৬ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০৫ জন রয়েছে।গাংনী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে মোট ৪৮৫ জনের মধ্যে গাংনী সরকারি ডিগ্রী কলেজের ৪২৬ জন, হাট বোয়ালিয়া কলেজে ৫৪ জন, মড়কা জাগরণ কলেজের ৫ জন রয়েছে।বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ৭৯২ জনের মধ্যে কাজীপুর কলেজের ২১৭ জন, গোয়ালগ্রাম কলেজের ১২৫ জন, বঙ্গবন্ধু কলেজের ৮০ জন, বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজের ১৬০ জন, করমদি কলেজের ১৫০ জন শিক্ষার্থী রয়েছে মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে মোট ৫৪৯ জনের মধ্যে মহাজনপুর মহাবিদ্যালয় এর ১০৬ জন, মুজিবনগর আদর্শ মহিলা কলেজের ৮১ জন এবং মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের ৩৬২ জন রয়েছে।

এদিকে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ কেন্দ্রে ২৪৪ জনের মধ্যে মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ১৮৭ জন, বেগম বদরুন্নেসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ৭ জন, মেহেরপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর ২জন রয়েছে।

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সন্ধানী স্কুল এন্ড কলেজ ভেন্যুতে ৫৯১ জনের মধ্যে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয ও কলেজের ১৯৮ জন, গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ৯১ জন, ধানখোলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ৫৬ জন, হাড়ভাঙ্গা ডিএইচ সিনিয়র ফাজিল মাদ্রাসার ৫০ জন এবং গাংনী সরকারি ডিগ্রী কলেজের ১৯৬ জন শিক্ষার্থী রয়েছে। তেরাইল জোরপুকুরিয়া ডিগ্রী কলেজ কেন্দ্রের জ্যোতি মাধ্যমিক বিদ্যালয় ভেনুতে বঙ্গবন্ধু কলেজের ১২৩ জন পরীক্ষার্থী রয়েছে।

মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে আন নর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্টের ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ ভেনুতে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৬২ জন, মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এদিকে আলিম পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৪০ জনের মধ্যে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসার ৪২ জন, আমঝুপি আলিম মাদ্রাসা ১৭ জন, মানিকনগর ডিএইচ আলিম মাদ্রাসা ২৩ জন,গাংনী সিদ্দিকিয়া মাদ্রাসার ২৪ জন, হারাভাঙ্গা ডিএইচ সিনিয়র ফাজিল মাদ্রাসা ১৬ জন এবং মানিক দিয়া এগারপাড়া আলিম মাদ্রাসার ১৮ জন পরীক্ষার্থী রয়েছে।