বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এএসআই থেকে এসআই পদে পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরানো হলো

By Meherpur News

April 26, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর পুলিশে কর্মরত এক এএসআই (নিরস্ত্র) কর্মকর্তা এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক।

এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান।