মেহেরপুর নিউজঃ মেহেরপুর পুলিশে কর্মরত এক এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরানো হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ র্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।