কৃষি সমাচার

মেহেরপুরে “একটি বাড়ি একটি খামার প্রকল্প” জনঅবহিতকরন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 28, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুন:

মেহেরপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও সমবায় বিভাগ কতৃক বাস্তবায়নাধীন“ একটি বাড়ি একটি খামার  প্রকল্প” জনঅবহিতকরন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ জুন সোমবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও মেহেরপুর জেরা প্রশাসনের যৌথ উদ্যেগে জেলা প্রসানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম । সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক নির্মল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ । বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুহেনা মোস্তফা জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার আব্দুল মান্নান, আশকার আলী প্রমুখ ।