বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে একদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 15, 2023

মেহেরপুর নিউজ:

‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মেহেরপুর  জেলা পর্যায়ে একদিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার নতুন কার্যক্রমের উদ্বোধন ।

বুধবার সকালে মেহেরপুর বিআরটিএর অফিস চত্বরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটি’র একই দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ সৈয়দ আইনুল হক চৌধুরীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান । অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান ফিতা কেটে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমে উদ্বোধন করেন।