বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে একযোগে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেন শুরু

By মেহেরপুর নিউজ

June 01, 2024

মেহেরপুর নিউজ:

সারা দেশে ন্যায় মেহেরপুরে একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেহেরপুর জেলার বিভিন্ন কেন্দ্রে ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস মেহেরপুর জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।