মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর:
মেহেরপুর ডিবি পুলিশ বুধবার ভোরে মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে একশ’ প্যাকেট ভারতীয় গুড়া দুধসহ এক চোরা কারবারিকে আটক করেছে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এস আই কামালের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘটনার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিচালী বোঝায় একটি ভ্যান তল্লাশী চালিয়ে একশ’ প্যাকেট ভারতীয় গুড়াদুধসহ চোরা কারবারি মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আলী হোসেনের ছেলে আকরামূলকে (৩০) আটক করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।