অন্যান্য

মেহেরপুরে একসাথে ৩ সন্তানের জন্ম দিয়েছেন এক মা

By মেহেরপুর নিউজ

August 25, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম , ২৫ আগষ্ট :

মেহেরপুর শহরের একটি ক্লিনিকে এক মহিলা  ৩ সন্তানের জন্ম দিয়েছে । জানা গেছে, মেহেরপুর জেলার মুজিনগর উপজেলার কোমরপুর গ্রামের আজমত আলীর স্ত্রী পারভীনা খাতুন গতকাল মেহেরপুরের একটি ক্লিনিকে  ৩ সন্তানের জন্ম দেয় ।

গতকাল সকালে পারভীনার প্রসব বেদনা  উঠলে তাকে সিজার করানো হয় । এ সময় একে এক ৩ টি সন্তান জন্ম নেয় । এর মধ্যে ১টি ছেলে ও ২টি মেয়ে  সন্তান রয়েছে । সন্তান তিনটির ওজন পর্যায়ক্রমে ২কেজি, পৌনে ২ কেজি, এবং  ৬শ গ্রাম । পারভীনা খাতুন ১০ বছরের বিবাহিত এর আগে আরো ৪টি সন্তান জন্ম দিয়েছে । এর মধ্যে তটি সন্তান মারা গেছে । বর্তমানে ৩ সন্তান ও মা সকলেই সুস্থ আছে ।