খেলাধুলা

মেহেরপুরে একাডেমী ক্রিকেট লীগে ইয়াং টাইগার ফাইনালে

By মেহেরপুর নিউজ

October 05, 2017

মেহেরপুর নিউজ, ০৫ অক্টোবর: মেহেরপুরের মমতা ক্রীড়া এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজে মাঠে অনুষ্ঠিত একাডেমী ক্রিকেট ইয়াং টাইগার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় ইয়াং টাইগার সুপার ওভারে ৫ রানে ঢেপা ক্রিকেট একাডেমীকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে ঢেপা ৩০ ওভারে ১৩৯ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে লিটন ৭০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইয়াং টাইগার ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে সমান ১৩৯ রান সংগহ করে।

খেলা টাই হওয়ায় সুপার ওভারের মাধ্যমে খেলা শেষ হয়। প্রথমে ব্যাট করনে নেমে ইয়াং টাইগার ৬ বলে ৯ করলেও ঢেপা মাত্র ৪ রান করতে পারে।