মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর : মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সাইফুল (২৫) নামের এক গাঁজা ব্যাবসায়ী কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। ডিবির ওসি হাচান আলী জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বুড়িপোতা মোড়ে ১০০ গ্রাম গাঁজাসহ মেহেরপুর শহরের বেড়পাড়ার আফাজুদ্দিনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম কে ডিবি পুলিশ গ্রেফতার করে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করে। যানা যায় কয়েকদিন পূর্বে এই চিহ্নিত মাদক ব্যবসায়ী জেলহাজত থেকে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসা আরম্ভ করে। সাধারণ মানুষ মনে করে এভাবে মাদক সেবীদের আইনের আওতায় এনে শাস্তি দিলে মাদক সমস্যা নিয়ন্ত্রনে আসবে।