অন্যান্য

মেহেরপুরে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের

By মেহেরপুর নিউজ

August 05, 2014

মেহেরপুর নিউ ২৪ ডট কম, ০৫ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষন করার অভিযোগে তোফাজ্জেল নামের এক লম্পটের বিরুদ্ধে মেহেরপুর সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে । মঙ্গলবার দুপুরে ধর্ষীতার মা মোমেনা খাতুন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) ২০০৩ এর ৯ (১) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ।যার মামলা নং-০৫। তারিখ-০৫/০৮/১৪ ইং। জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের ইনজিল আলীর ছেলে তোফাজ্জেল পার্শবর্তী গোপালপুর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক মেয়েকে  (২২)  তার নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। ঘটনার পরপরই ধর্ষক তোফাজ্জেল পালিয়ে যাই | পরে তার পরিবারের লোকজন বাড়ি আসলে বিসয়টি জানা জানি হয় |এ ঘটনায় দুপুরের পর ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ করা হয় ।