টপ নিউজ

মেহেরপুরে এক বৃদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

June 16, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ায় জবেদা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। জবেদা খাতুন ওই এলাকার মকবুল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার সকালে নিজ ঘরে তার লাশ ঝুলতে দেখা যায়। জাবেদা ৫ সন্তানের জননী। পারিবারিক কলহের জের ধরে সে সকালে গলায় দড়ি দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন।