মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার তেরঘোরিনয়া গ্রামে এক মানসিক রোগি ওষুধ মনে করে বিষ পান করে অসুস্থ্য হয়ে পড়েছে। শুক্রবার বিকেলের দিকে ওই ঘটনা ঘটেছে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরঘোরিয়া গ্রামের ফরমান আলীর স্ত্রী ময়জান খাতুন (৬৫) ঘরে রাখা ওষুধ মনে করে বিষ খেয়ে ফেলে। এতে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।