মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মে: মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় সাইকেল চোর সুমন (২৫) কে গনধোলাই দিয়েছে জনগন। জানাগেছে, সোমবার সকালে শহরের মল্লিক পাড়ার কাজলের বসত বাড়ি ভিতর থেকে ব্যবহিত একটি সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পায়। পরে শহরের শিশুবাগান পাড়ার কালুর ছেলে সুমন কে ওয়াপদা মোড় থেকে ধরে নিয়ে এসে মল্লিক পাড়ার মোড়ে বেধে গনধোলায় শেষে ছেড়ে দেওয়া হয় বলে জানান এলাকাবাসি।