বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এতিম ও দুঃস্থ শিশুদের শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 09, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত এতিম ও দুঃস্থ শিশুদের জন্য উপহারস্বরূপ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার রাতে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন আশ্রম ও এতিমখানায় এসকল শীত বস্ত্র বিতরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো: মাইনউদ্দিন উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন