বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এনএসআই ডিডি বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

February 09, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে এনএসআই ডিডি মফিজুর রহমান অন্যত্র বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার এম এস আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।