বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এনএসএফ ক্যাবল নেটওয়ার্ক এর বনভোজন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 09, 2020

। মেহেরপুরে এনএসএফ ক্যাবল নেটওয়ার্ক এর বনভোজনের ডিজিটাল কনফারেন্স অনুষ্ঠিতব হয়েছে। এনএসএফ ক্যাবল নেটওয়ার্কের সদস্যবৃন্দকে আরো শক্তিশালী আরো দক্ষ করার লক্ষ্যে এই ডিজিটাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স হলরুমে এই বনভোজন ও ডিজিটাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনএসএফ ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন এর সভাপতি সানোয়ার উদ্দিন আহমেদ শহীদ।

এনএসএফ ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান তুষারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনএসএফ ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শামসুল আরফিন, ক্যাবল অপারেটর মেহেরপুর হাসানুজ্জামান হিলন ও ইমাজউদ্দিন, কেবল অপারেটর মুজিবনগর ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে এনএসএফ কেবল নেটওয়ার্ক সম্পর্কে ডিজিটাল কনফারেন্স আরিফুর রহমান মিন্টু। অনুষ্ঠানের শেষে রাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।