মেহেরপুর নিউজ,২১ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম, মেহেরপুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু নাসের, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সেভি দি চিলড্রেনের ম্যানেজার ফারুক হোসেন প্রমুখ।
মেহেরপুরে তথ্য জানার অধিকার দিবস পালনে প্রস্তুতি সভা
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তথ্য জানার অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মন্ডল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম, জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত প্রমুখ।