মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুন: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এন জি ও ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ নুরুন নবী তালুকদারের সাথে মেহেরপুর জেলা এন জি ও প্রতিনিধিদের মত বিনিময় সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী কন্দকারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন জি ও ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ নুরুন নবী তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন জি ও ব্যুরোর পরিচালক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেরা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার এস এম মজিউর রহমান, জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, ডা. শফিউল কবির, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, কার্ডের নির্বাহী পরিচালক ফজলুল হক মন্টু, সিবিএসডিপি’র প্রকল্প ব্যবস্থাপক মিঃ তরুন মন্ডল, সিডিপি’র নির্বাহী পরিচালক তৃপ্তিসরকার, সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন, সেভ দি পানেটের নির্বাহী পরিচালক আইয়ূব নবী মোলা, কারিতাসের প্রাতিনিধ মাইকেল বিশ্বাস, ব্র্যাকের ব্যবস্থাপক মশিউর রহমান প্রমুখ