মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা এনজিও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর জেলা এনজিও সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর, ব্রাকের জেলা প্রতিনিধি ফজলুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।