বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এনথ্যাক্স সম্পর্কে সচেতনার লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 15, 2019

নিজস্ব প্রতিনিধি: এনথ্যাক্স সম্পর্কে সচেতনার লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, গন পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ কুমার দত্ত, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ।

এছাড়া একই স্থানে আজ দুপুরে জেলা পরিবার পরিকল্পনা অফিসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।