বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এনসিটিএফ’র জীবন দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 22, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর: মেহেরপুর এনসিটিএফ’র উদ্যোগে সোমবার মেহেরপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের জীবন দক্ষতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এনসিটিএফ’র সাধারন সম্পাদক ইনজামাম সরোয়ার শুভ’র সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক, এনসিটিএফ সদস্য এসএম আমানুল্লাহ আল আমান, আবির হোসেন, মুজাহিদ আল মুন্না, জাহাঙ্গীর আলম প্রমুখ।