বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এনসিটিএফ’র লার্ণিং ক্যাম্প অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 16, 2015

মেহেরপুর নিউজ,১৬ অক্টোবর: “শিশু গড়বে সোনার দেশ,পায় যদি সে পরিবেশ” এই শ্লোগানে মেহেরপুরে দিনব্যাপী লার্ণিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

জেলা এনসিটিএফ এর উদ্যোগে শুক্রবার জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন এনসিটিএফ এর জেলা সভাপতি লাল মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সেভ দ্য চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন, প্রকল্প পরিচালক আবু জাফর মো: হুসাইন, পলাশি পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, এনসিটিএফ সদস্য স্বপ্না খাতুন প্রমুখ।