মেহেরপুর নিউজ, ২৯ ডিসেম্বর: ন্যাশনাল চিলড্রেন’স ট্রাস্কফোর্স এনসিটিএফ ও পিএসকেএস সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি এসএম মেহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র অফিসার হাসান সিদ্দিকী মিলন, মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ’র সাধারণ সম্পাদক সপ্তমী কর্মকার পূজা।
সভায় অন্যদের মধ্যে পিএসকেএস’র কর্মসূচি পরিচালক কামরুজ্জামান, উপ-পরিচালক কামরুল আলম, শিশুদের জন্য প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম,সহকারী পরিচালক গোলাম মোস্তফা, শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান ইউনিয়ন সমন্বয়কারী মাহবুবুর রহমান, মেহেরপুর জেলা এনসিটিএফ কমিটির সহ সভাপতি পুলক, যুগ্মসাধারণ সম্পাদক বিথী, সাংগঠনিক সম্পাদক মিমি, স্কুল কমিটির সদস্য নুসরাত, সদর উপজেলা এনসিটিএফ কমিটির সহ-সভাপতি সাইদুর, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মাইনুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।