অন্যান্য

মেহেরপুরে এবছর মাথাপিছু ফেতরা ৫৫ টাকা

By মেহেরপুর নিউজ

August 03, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডটকম,৩ আগষ্ট: মেহেরপুরে এবছর ঈদুল ফেতরের মাথাপিছু ফেতরা ৫৫ টাকা নির্ধারন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর মেহেরপুর বাইতুল ফালা জামে মসজিদে এক আলোচনা শেষে ওই সিদ্ধান্ত নেয়া হয়। মাও. হেকমত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ মোঃ আনছারউদ্দিন বেলালী, মুফতী আবুল কালাম কাছেমী, মেহেরপুর হোটেল বাজার জাামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান, ঘোষপাড়া জামে মসজিদের ইমাম মাও. জহিরুল ইসলাম, মাও. সিদ্দিকুর রহমান, প্রমুখ। এসময় পৌরসভার বিভিন্ন মসজিদের ইমামগন সেখানে উপস্থিত ছিলেন।