মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুন: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ জয়নাল আবেদীনের উদ্যোগে মঙ্গলবার সংসদ সদস্যের অফিস মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সংসদ সদস্য জয়নাল আবেদীনের সভাপতিত্বে মত বিনিময় সভায় আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে এক যোগে কাজ করার আহবান জানানো হয়।