বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এলজিএসপি’র সহযোগিতায় বাইসাইকেল, স্যানিটারি ন্যাপকিন বিতরণ

By মেহেরপুর নিউজ

November 19, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি’র সহযোগিতায় বাইসাইকেল, স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণ এ সমস্ত বাইসাইকেল ন্যাপকিনের পুরস্কৃত করা হয়। বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি। পরে সেখানে বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বাইসাইকেল বিতরণ করা হয়।