খেলাধুলা

মেহেরপুরে এলাহীদাদ মিয়া স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগের চ্যাম্পিয়ন রায়পুর জাগরনী ক্লাব

By মেহেরপুর নিউজ

December 22, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ডিসেম্বর: মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে সাবেক পৌর চেয়ারম্যান মরহুম এলাহীদাদ মিয়া স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগে  রায়পুর জাগরনী ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। শুক্রবার বিকেলে মেহেরপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ফলাফল না হওয়ায় ট্রাইব্রেকারে খেলা নিস্পত্তি হয়। পরে রায়পুর জাগরনী ক্লাব টেংরামারী যুব সংঘ ক্লাবকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে। খেলা শেষে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ, এলাহীদাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। উল্লেখ্য, মাস ব্যাপী অনুষ্ঠিত এ ফুটবল লীগে মেহেরপুর জেলার ২০ দল অংশগ্রহণ করে।