মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর: মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এলাহীদাদ মিয়া স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় মেহেরপুর এফসিবি একাদশ ও সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্যসংঘ ক্লাব নিজ নিজ খেলায় জয় লাভ করেছে। শনিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর এফসিবি ৪-০ গোলে মুজিবনগর উপজেলার গোপীনাথপুর মিতালী ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একলাচ, জাকির, সঞ্জু ও লিংকন একটি করে গোল করেন। অপরদিকে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্যসংঘ ক্লাব ৩-০ গোলে মুজিবনগর উপজেলার শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের সাঈদ ২ টি ও আরিফ একটি গোল করেন।