খেলাধুলা

মেহেরপুরে এলাহীদাদ মিয়া স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগের খেলায় রাইপুর ও বাড়ীবাঁকা জয়ী

By মেহেরপুর নিউজ

November 27, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর: মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাবেক পৌর চেয়ারম্যান মরহুম এলাহীদাদ মিয়া স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগের খেলায় রাইপুর জাগরনী ক্লাব ও বাড়ীবাঁকা আদর্শ ক্লাব জয়লাভ করেছে। সোমবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ফুটবল লীগে বাড়ীবাঁকা আদর্শ ক্লাব ৩-০ গোলে উজলপুর যুব সংঘ ক্লাব  কে হারিয়েছে। অপর দিকে মেহেরপুর সরকারী বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাইপুর জাগরনী ক্লাব ৩-০ গোলে খোকসা যুব সংঘ ক্লাবকে পরাজিত করে।