খেলাধুলা

মেহেরপুরে এলাহীদাদ মিয়া স্মৃতি ১ম বিভাগ ফুটবলে হরিরামপুর সীমান্ত ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

November 27, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর: মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাবেক পৌর চেয়ারম্যান মরহুম এলাহীদাদ মিয়া স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগের খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব জয় লাভ করেছে। মঙ্গলবার মেহেরপুর সরকারী বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব ১-০ গোলে আরশাফপুর জনকল্যান ক্লাবকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন লিটন, ইয়ারুল, মিন্টু ও লাল্টু।