বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এসআর ডেন্টাল সার্জারি এন্ড লেজার সেন্টারের উদ্বোধন

By Meherpur News

June 12, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর শহরে আধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এসআর ডেন্টাল সার্জারি এন্ড লেজার সেন্টার-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কাঁসারি বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএমএ-এর সভাপতি ডা. আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মুতাসিম বিল্লাহ মতু, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সারোয়ার রাব্বি অতিথিদের স্বাগত জানান এবং এসআর ডেন্টাল সার্জারি এন্ড লেজার সেন্টারের বিভিন্ন সেবার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।